মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

হবিগঞ্জ থেকে মিশুক চালক নিখোঁজের ৭ দিন পর ॥ চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নাঈম’র গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার পঠিত

স্টাফ রির্পোটারঃ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে নাঈম মিয়া (১৪) নামের ১ কিশোরের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থান থেকে অজ্ঞাত হিসাবে এ লাশ উদ্ধার করা হয়।পরে এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চার দিকে ছড়িয়ে পড়লে নিহতের বাবা নিদন মিয়া তার আত্মীয়-স্বজনদের নিয়ে চুনারুঘাট থানায় যান। পঁচা-গলা ও ফুলে থাকা লাশের পরণের শার্ট-প্যান্ট ও তার বাম হাত বাঁকা চিহ্ন দেখে লাশটি তার নিখোঁজ সন্তান নাঈম মিয়ার বলে নিশ্চিত করে বলেন। নিদন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামের মৃত মোঃ আনছব আলীর পুত্র। নাঈম তার একমাত্র পুত্র সন্তান। নিদন মিয়া বলেন, গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কটিয়াদি-ধুলিয়াখাল রুটে মিশুক চালানোর সময় নিখোঁজ হয়। তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ ও তাকে ওই রুটে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সকল স্থান খুঁজে নাঈমের কোনো সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় তিন জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি গোলাম মোস্তাফা বলেন, সকালে রঘুনন্দন বন ব্যবস্থাপক জুলফিকার আলীর সংবাদে তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আনুমানিক ২আড়াইশ ফিট টিলার উপরের নির্জন স্থান থেকে নাঈমের অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের সুরতহালে তার গলাকাটা দেখে পুলিশের প্রাথমিক ধারণা তাকে হত্যার পর সেখানে নিয়ে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com