বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে টার্গেট করে জাল টাকার ছড়াছড়ি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে টার্গেট করে চলছে জাল টাকার ছড়াছড়ি । ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে এজেন্ট নিয়োগ দিয়েছে জাল টাকার কারবারীরা। এসব এজেন্টের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারো জাল টাকা ছড়িয়ে দেওয়া হয়েছে। ঈদুল আজহাকে টার্গেট করেই বাজারে ছাড়া হয়েছে লাখ লাখ টাকার জাল নোট। আরো নোট ছাড়তে হবিগঞ্জে সক্রিয় রয়েছে অর্ধশতাধিক চক্র। তারা ৫শ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার নোট জাল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এছাড়া হাটে পকেট টানা পার্টির উপদ্রব বেড়েছে কয়েকগুণ। ঈদ ঘনিয়ে আসায় পশুরহাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বেড়েছে।
জানা যায়, কোরবানি পশুর হাটগুলোতে জাল টাকার ছড়াছড়ি বেশি হয়। এছাড়াও ঈদের অন্যান্য কেনাকাটায়ও জাল টাকা ছড়ানোর জন্য মরিয়া হয়ে থাকে। তাই বছরের অন্যান্য সময়ের চেয়ে আইন-শৃংখলা বাহিনী ও সাধারণ মানুষ বেশি সচেতন থাকায় জাল নোটের কারবারিরা ধরা পড়ে বেশি। তবে তাদের বিরুদ্ধে মামলা হলেও তারা শাস্তির আওতায় আসে না। বছরের পর বছর ঝুলতে থাকে ওইসব মামলা। আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে পড়ে অপরাধীরা।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় দেশী-বিদেশী জাল টাকার কারবারি চক্র ধরতে অভিযান শুরু করেছে আইনশৃংখলা বাহিনী। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। সাদা পোশাকে পশুর হাটে থাকবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com