রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২২০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত। এসময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, সুরতহাল শেষে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com