মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নয়ানী গ্রামের তাউছ মিয়ার পুত্র মোঃ বিল্লাল মিয়া (৩২), হবিগঞ্জ সদর উপজেলার আসেরা পূর্ব এলাকার বাজীদ আলীর পুত্র মোঃ সোহেল রানা(৩৮)। পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোররাত সাড়ে ৩ টায় উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের বনগাঁও এলাকায় জনৈক শামছু মিয়ার পরিত্যক্ত ব্রিকস ফিল্ড এলাকায় সশস্ত্র ৮/১০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তটি নেয়। পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ডেগার, একটি লোহার শাবল, তিনটি লম্বা রামদা, একটি লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা সিএনজি জব্দ করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃত বিলাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাটসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা এবং সোহেল রানার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com