সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

৩টি সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২১ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ কোনও মেয়াদেই হবিগঞ্জের কোনও সংসদ সদস্য দু’টির বেশি সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হতে পারেননি। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ ৩ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এর একটি হলো বিদ্যুৎ, জলানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও আগে সংসদ কমিটির সদস্য নির্বাচিত হন এমপি আবু জাহির। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন পর্যায়ক্রমে কমিটিগুলোর নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে এগুলো পাস হয়। উল্লেখ্য, এমপি আবু জাহির নবম জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত এবং দশম সংসদে বিদ্যুৎ জলানী এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি দেশ-বিদেশে বাংলাদেশের হয়ে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছেন। এ ব্যাপারে কথা হলে এমপি আবু জাহির বলেন, নিজের স্বার্থের জন্য নয়, সাধারণ মানুষ ও দেশের জন্য দলের একজন কর্মী হিসেবে কাজ করি। প্রধানমন্ত্রী যেখানেই যে সময় কাজে লাগান সেখানেই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাকে এই তিনটি কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com