শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

হবিগঞ্জে ৮ উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জের ৮ উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান। জানা যায়,মনোনয়ন পত্র দাখিলের সময় প্রার্থীদের দেয়া ভোটার তালিকায় গরমিলসহ নানান ত্র“টির কারণে এসব মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তবে বাতিলকৃত প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বাতিল প্রার্থীরা হল, নবীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম, স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা সারোয়ার ও বানিয়াচং উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফজলে নকিব মাখন। বাতিলকৃতদের মধ্যে কয়েকজন হল, মাধবপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা পাঠান, মরিয়ম রহমান বাবুনী ও রুজিনা আক্তার। বানিয়াচং উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মন্টু চন্দ্র দাস ও আবেদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন চৌধুরী। আজমিরীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মমিনুর রহমান সজিব ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুজলা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com