শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে সাংবাদিক পরিবারের বসত ঘর ঘেঁষে পুকুর খনন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে প্রভাবশালী কর্তৃক সাংবাদিক পরিবারের বসত ঘর ঘেঁষে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের রাজলক্ষীপুর গ্রামের বাসিন্দা দৈনিক লোকায় বার্তার চুনারুঘাট প্রতিনিধি মোঃ তোফাজ্জল মিয়ার বসত ঘর ঘেঁষে গভীর পুকুর খনন করছে লক্ষীপুর গ্রামের জমরুত মিয়া ও তাঁর লোকজন। এ বিষয়ে ভুক্তভোগী তোফাজ্জল মিয়া রবিবার (১৭ এপ্রিল) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, তোফাজ্জল মিয়ার নির্মিত বসত ঘঁরের দেওয়াল ঘেঁষে কিছুদিন ধরে গভীর পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে জমরুত মিয়া ও তাঁর লোকজন। ফলে তোফাজ্জল মিয়ার বসত ঘর বর্ষায় ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বসত ঘর ঘেঁষে পুকুর খননকারী জমরুত ও তাঁর লোকজনদের তোফাজ্জল জিজ্ঞেস করলে তাঁরা তোফাজ্জলকে বিভিন্নভাবে হুমকি – ধমকিও প্রদান করে বলে জানা যায়। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তোফাজ্জল মিয়া বলে, আমার বসবাসের ঘর ঘেঁষে একটি গভীর পুকুর খনন করা হচ্ছে। এটি আমার উপর চরম জুলুম। মধ্যযুগীয় বর্বর যুগের কান্ড এটি। আমি এর সুষ্ঠু বিচার প্রত্যাশা করি। অবিলম্বে এই পুকুর খননের কাজ বন্ধ করা হোক। এ বিষয়ে জানতে চাইলে, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ কামরুল ইসলাম বলেন, কারো বসত ঘর ঘেঁষে গভীর পুকুর খনন একটি নিন্দনীয় বিষয়। পুকুর অন্যত্রও খনন করা যেতে পারে। হিংসার বশবর্তী হয়ে কারো চরম ক্ষতি সাধান করা কাম্য নয়। অভিযোগের বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মহিতুর রহমানও এ বিষয়ে অবগত বলে জানা গেছে। প্রেসক্লাবের সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গেজেট অনুযায়ী সাইটের সীমানা হতে কমপক্ষে ৩:০০ মিটার দুরুত্বে এবং ৪৫ ডিগ্রি এর কোণের অধিক হবেনা।কিন্তু তোফাজ্জলের নির্মিত ঘরের পাশে অর্ধ হাত বাকি রাখা হয়েছে। যা আইন লঙ্ঘন হয়েছে। এবং ঘরের জন্য অধিক ঝুঁকি। বসত ঘর ঘেঁষে গভীর পুকুর খননের বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন উপজেলার কর্মরত সাংবাদিক মহল সহ অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হলে রিতীমতো নিন্দার ঝড় উঠে। বর্বরোচিত এই অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাঁরা অনতিবিলম্বে পুকুর খনন বন্ধ সহ নিরিহ পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com