বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে গলায় ওড়না পেছানো ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গলায় ওড়না পেছানো ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি প্রকাশ কোনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রিকশা চালক আব্দুর রউফ (৩৫) ও তার স্ত্রী সৌদি আরব প্রবাসী আলেয়া আক্তার (৩০)। শুক্রবার বেলা ১১টায় চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদের মৃত্যু হয় হয়। স্থানীয়রা জানান- প্রায় ১২ বছর পূর্বে আব্দুর রউফ ও আলেয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রায়হান (১০), ফরহাদ (৪) বয়সের দুইটি ছেলে সন্তান রয়েছে। তারা ফসলি জমির মাঝখানে বাড়ি করে বসবাস করে আসছিলেন। শিশুপুত্র রায়হান জানায়, তার পিতা আব্দুর রউফ একজন রিকশা চালক ও তার মা সৌদি আরব প্রবাসী। মাসখানেক পূর্বে তিনি দেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় তার বাবা ও মা খাওয়া দাওয়া করে একরুমে ঘুমিয়ে পড়েন। আর সে একই ঘরের পাশের রুমে ঘুমে ছিল। সকালে উঠে দেখতে পায় তার মা-বাবা ঘরের তীরের সাথে ওড়না পেছানো গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল। পরে থানায় খবর দেয় স্থানীয়রা। এ খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: কাউছার বাহারসহ একদল পুলিশ ঘটনায় পরিদর্শন করেন। আব্দুর রউফের মা মনোয়ারা বেগমের দাবী তার ছেলে ও ছেলের বউকে হত্যা করে ফাঁস লাগানো হয়েছে। তিনি এ হত্যাকান্ডের বিচার চান। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হবিগঞ্জের পিবিআই’র একটি দল ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com