শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪১৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনেরদায়ে আঃ শহীদ (৫০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আ: শহীদ উপজেলার ছনখলা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

(২৬জানুয়ারি)বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শহীদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com