রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

১০ জন অসহায় বিধবা মহিলাদের পাশে -৭নং ওয়ার্ড ১০নং মিরাশী ইউ/পি যুব সংঘ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

জসিম উদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১০ জন অসহায় বিধবা মহিলাকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘‘৭নং ওয়ার্ড ১০নং মিরাশী ইউ/পি যুব সংঘ”। গত ৬ জানুয়ারি রোজ বুধবার ৭নং ওয়ার্ড ১০নং মিরাশী ইউ.পি যুব সংঘের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হল রুমে বর্তমান চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্জ রমিজ উদ্দিনের উপস্থিতিতে অসহায় বিধবা মহিলাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এতে রয়েছে চাল,ডাল,তৈল,পিয়াজ, লবন ইত্যাদি। এবং মসজিদের জন্য নামাজের পরে দোয়া সম্বলিত ডিজিটাল সাইন বোর্ড বিতরণ করায়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম,হিসাব রক্ষক পলাশ আহমেদ, সহকারী হিসাব রক্ষক তাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক নুর আলম,সুইট আহমেদ, সদস্য মাহফুজুর রহমান ও সদস্যদের অভিভাবককের মধ্য ছিলেন আব্দুল্লাহ চৌধুরী,আব্দুর রশিদ প্রমুখ। ২৫শে ডিসেম্বর তাদেরকে সংঘটনের থেকে ১ বছর মেয়াদী বিধবা কার্ড প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাসে অনুদান গ্রহন করতে পারবেন। সংগঠনের ১ম যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম প্রথমসেবাকে বলেন, আমরা চোখ অপারেশনের রোগী ফয়সল মিয়াকে আর্থিক অনুদান প্রদান করেছি । সংঘটননের আহবায়ক মনিরুজ্জান চৌধুরী ও সহকারী সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন ফোনে বলেন এই মহত কর্মসূচী অব্যাহত থাকবে। এতে তারা সকলের সহযোগিতা কামনা করেন। অনুদান পেয়ে বিধবা মহিলাগণ এবং তাদের পরিবারের সকলে সংগঠনের সকল সদস্য,পৃষ্টপোষক ও উপদেষ্টা মণ্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘‘একতাই শক্তি একতাই বল একতাই মোদের মূল দল এই স্লোগান’’ কে সামনে রেখে দেশ এবং প্রবাসের এক ঝাক তরুণ যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্টা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com