রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে দুলাইভাইর হাতে শালীকা খুন: লম্পট দুলাইভাই আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন : স্ত্রী প্রবাসে থাকার সুযোগে শালিকা জুনেরার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুলাভাই সােহাগের। শুধু তাই নয় স্ত্রীর বড় বোনের মেয়ের দিকে কু-দৃষ্টি দেয় লম্পট সোহাগ। লম্পট দুলা ভাইয়ের কু-মতলব বুঝতে পেরে শালিকা জুনেরা দুলা ভাইকে শাসিয়ে দেয়। এর জের ধরে গত মঙ্গলবার রাতে শালিকার সাথে বাকবিতন্ডা নিয়ে শালিকা জুনেরা খাতুন(১৯) কে ওরনা পেঁছিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয় দুলাইভাই সোহাগ। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট সদর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামে। হত্যার পর দুলা ভাই নিজেই শালিকার লাশ তড়িঘড়ি করে কাঁপন দাপন করার ব্যবস্থা করেন। বিষয়টি জুনেরার আত্নীয় স্বজনদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে। নিহত জুনেরা শেখেরগাঁও গ্রামের আব্দুর ছাতিরের মেয়ে। গতকাল বুধবার রাতে মেয়ের( জামাই) সোহাগকে আসামী করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন আব্দুর ছাতির । মামলা দায়েেরর পর চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে এসআই অলক বড়ুয়া, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন, এসআই আঃ মোতালিব সহ একদল পুলিশ অভিযান চালিয়ে শশুর বাড়ি এলাকা থেকে ঘাতক দুলা ভাই সোহাগ(৩০) কে আটক করেন। আটক সোহাগ হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের যশোর আব্দা গ্রামের সবুজ মিয়ার পুত্র। আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ননা দেয় ঘাতক সোহাগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১০ বছর পূর্বে চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুর ছাতিরের মেয়ে ছিতারাকে বিয়ে করে সোহাগ। বিয়ে পর সোহাগ তার শশুর বাড়িতেই বসবাস করে আসছিল। সোহাগের তিন বছরের শাওন নামের একটি পুত্র সন্তান রয়েছে। কিছুদিন পর সোহাগ তার স্ত্রী ছিতারাকে সৌদি আরব পাঠিয়ে দেয়। সোহাগের অবুঝ সন্তানের দেখাশোনা করতেন শালিকা জুনেরা। এ সুবাধে শালিকার সাথে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলে সোহাগ জানায়। জীবিকা তাগিদের জন্য জুনেরাও প্রবাসে চলে যায়। প্রবাসে ৪ মাস অবস্থানের পর করোনার কারণে বিগত প্রায় দেড়মাস পূর্বে জুনেরা দেশে চলে আসে। জুনেরার পরিবার জুনেরাকে বারবার বিয়ে দিতে চাইলে লম্পট দুলভাই পাত্রদেরকে ভূল বুঝিয়ে ফিরিয়ে দিত। লম্পট সোহাগের জন্য বিয়ে দিতে পারেনি পরিবার। নিহত জুনেরার পরিবারে পিতা মাতা ও বড় বোনের মেয়েকে নিয়ে থাকতেন সোহাগ। লম্পট দুলা ভাই তাদের স্বরলতার সুযোগ নিয়ে স্ত্রী ছিতারা ও শালিকা জোনেরার অর্থকড়ি ধুমধাড়াক্কা খরছ করে চলত। বোনের সুখের জন্য এবং অবুঝ বাচ্চার কথা চিন্তা করে পিত্রালয়ে আশ্রয় দেন জুনেরার পরিবার । কিন্তু লম্পট দুলাইভাই জোনেরার বড় বোনের মেয়ে (ভাগিনির) দিকে কু-দৃষ্টি দেওয়া নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যা করে দুলাভাই সোহাগ। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো: আলী আশরাফ জানান, নিহত জুনেরার পিতা মামলা দায়েরের পর আমরা আসামী গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি এবং হত্যার ব্যবহৃত ওরনা ও বটি উদ্ধার করা হয়েছে। আসামী সোহাগ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com