বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

মাধবপুরে ৩ সন্তানের জননীকে জবাই করে হত্যা জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

Abul Hasan Fayez
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪০১ বার পঠিত

আবুল হাসান ফায়েজ  হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে এক মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে খবর পেয়ে বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আটক ছিদ্দিক আলীর সাথে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে। ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এদিকে রোববার দুপুরে মনোয়ারাকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com