রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে আটক দুই

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫৩০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে টমটমযোগে মাছের বক্সে বিশেষ পদ্ধতিতে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবাসায়ী আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় মধ্যবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই এআই সম্রাটের নেতৃত্বে এএসআই আওলাদ, এএসআই মনির হোসেনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চেকপোস্ট বসিয়ে টমটমে তল্লাশিচালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো দেওরগাছ ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আকরামুল ইসলাম বাদল(১৯) ও আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত মকুল হোসেনের ছেলে আকাশ (২০)। এসময় মাদক পাচারে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, টমটমে মাছের বক্সে বিশেষ পদ্ধতিতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। টমটমটি আমুরোড হতে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে । এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com