শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাট স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ ও সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ : “সেবা, শান্তি, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩নভেম্বর) বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক অমল কুমার দাস, এড. সুজন চৌধুরী, চুনারুঘাট স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মাসুদ আহমেদ, দুলাল ভূঁইয়া মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাই প্রিন্স, সদর ইউপি সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com