রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

বাহুবলে চুরির অভিযোগে ৩ জনকে পুলিশে সোপর্দ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১২ বার পঠিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চুরির অভিযোগে তিনজনকে  পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।  গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ভুগলী গ্রাম থেকে তাদের কে আটক করা হয় । বাহুবল মডেল থানার এসআই সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০/১২ দিন পূর্বে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আবিদ মিয়ার বাড়ীতে চুরি সংঘঠিত হয়।  চোরেরা ওই রাতে সকলের অগোচরে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরির বিষয়ে আবিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে পুলিশ ও বাদী উভয়ই চোরের সন্ধানে নামেন।  শনিবার সন্ধ্যায় চুরি যাওয়া ফোন নম্বরে কল দিলে এক মহিলা ফোন রিসিভ করে।  এ সময় ফোনের সূত্র ধরে উপজেলার ভুগলী গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ জসিম মিয়া (২২), দত্তপাড়া গ্রামের মৃত মনা মিয়ার পুত্র মোঃ মাসুক মিয়া (৫৫) ও তারই পুত্র ফয়সল মিয়া (১৯) কে চুরি যাওয়া মোবাইল সহ হাতেনাতে আটক করে। পরে বিষয়টি পুলিশকে খবর দিলে বাহুবল মডেল থানার এসআই সজিবের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, পূর্ব জয়পুর গ্রামের আবিদ মিয়ার বাড়ীতে চুরি হওয়ার ঘটনার সাথে গ্রেফতারকৃতদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com