সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

আজ থেকে উপজেলা নির্বাচনে আ’লীগের ফরম বিক্রি শুরু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২৯ বার পঠিত

আজ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা  দিতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ফরম জমা দেয়া যাবে।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।মনোনয়নপ্রত্যাশীরা জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী এই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে। এর আগে রোববার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট নেয়া হবে। মনোনয়ন জমা নেওয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮জুন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com