রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে ২মাসে সাবরেজিস্ট্রি অফিসে বিপুল পরিমান রাজস্ব আদায়

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪২২ বার পঠিত

নুর উদ্দিন সুমন : করোনাভাইরাস সংক্রমণের মাঝেও চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুই মাসে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। যা বিগত বছরের তুলনায় ৫ গুণ বেশি। রবিবার (২৫ অক্টোবর ) উপজেলা সাবরেজিস্ট্রি অফিসার প্রদীপ কুমার বিশ্বাস জানিয়েছেন, করোনা পরিস্থিতির মাঝেও আমিও আমার কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৯৪০টি দলিলে ১কোটি ৩৭ লক্ষ আট হাজার তিনশত বিয়াল্লিশ টাকা রাজস্ব আদায় করা হয়েছে । যাহা এ উপজেলায় সর্বোচ্চ রাজস্ব আদায় করা হয়। এদিকে বদলে গেছে সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রমও। স্থানীয়দের দাবি এক সময় অনিয়ম, দুর্নীতি থাকলেও এখন আর সেই অবস্থা নেই। উপজেলা সাব রেজিস্ট্রি অফিসার প্রদীপ কুমার বিশ্বাস যোগদান করার পর থেকে সাব রেজিস্ট্রি অফিস দূর্নিতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনের মাধ্যমে, ঘুষ দূর্নিতীমুক্ত অফিস মনোরম পরিবেশ গড়ে তুলেছেন প্রদীপ কুমার বিশ্বাস। দলিল লেখক সমিতির নেতাকর্মীরা বলছেন বর্তমান সাব-রেজিস্ট্রার আসার পর থেকেই অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। আগের তুলনায় বাড়ছে রাজস্বও। সাব রেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, সাধারণ মানুষ যেন কোন ভাবেই হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সার্বক্ষণিক এ বিষয়ে নজরদারি করা হচ্ছে। কোন অভিযোগ ফেলেই সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি রেকর্ড পরিমান বাড়ছে সরকারের রাজস্বও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com