সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে ঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। আজ ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের মীরের পাড়া গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মুজাহিদের নেতৃত্বে একদল পুলিশ ওই ভিকটিম কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ধর্ষক মিজান এলাকা থেকে পালিয়ে যায়। ধর্ষক মিজান(২২) মীরের পাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে মিজান । ধর্ষিতা কিশোরীর মা সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে এক আত্নীয়র বাড়িতে বেড়াতে যান তিনি । এ সময় ওই কিশোরী ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী মফিজ মিয়ার ছেলে মিজান তার ঘরে প্রবেশ করে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: কাউছার বাহার ও স্থানীয় ময়মুরুব্বিদের বিষয়টি জানানোর পর বিকেল ৪টায় ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজান এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত সে একজন মাদকাসক্ত। এবিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আলী আশরাফ বলেন, কিশোরী পুলিশি হেফাজতে রয়েছে, আগামীকাল তার ডাক্তারি পরীক্ষা করা হবে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com