বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

আজ শুরু হচ্ছে আইপিএল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৪ বার পঠিত

ডেস্ক: বিশ্বজুড়ে চলমান মহামারী করোনাভাইরাসের মধ্যেই আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ত্রয়োদশ আসর। গত ২৯ মার্চ ভারতের মাটিতে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের।
কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের দাপটে গেল মার্চ থেকেই বিশ্ব ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় ফুটবল-ক্রিকেট-টেনিসসহ সারাবিশ্বের ক্রীড়া ইভেন্টগুলো। যথা সময়ে শুরু হতে পারেনি আইপিএল। তবে শনিবার থেকে ভারতের বাইরে, সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অর্থ সমৃদ্ধ এই টুর্নামেন্ট।
ভারতের করোনার প্রকোপ বেশি থাকায়, মরুর দেশে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুষ্ঠানহীন-জাঁকজমকহীনভাবেই এবারের আইপিএলের পথচলা শুরু হচ্ছে। আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্স-আপ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি। ১০ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে করোনার আবহে থাকা আইপিএল। এবারের আসরে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গেল মার্চ থেকে ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর ৮ জুলাই করোনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরে ক্রিকেট। এর আগে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবং আইসিসির কয়েকটি টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। মহামারীর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সাহস পায়নি ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপটি এক বছরের জন্য স্থগিত করে দেয় আইসিসি। আর এই সুযোগে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নেয় বিসিসিআই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com