শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে সেগুন কাঠসহ এক পাচারকারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৩ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার অলীপুর এলাকা থেকে ৮০ ঘনফুট সেগুন কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে বনবিভাগ।
আটককৃত কাঠের মূল্য আড়াই লক্ষ টাকা। এসময় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯২৬৩৯) জব্দ করা হয়। আটককৃত পাচারকারী চুনরুঘাট উপজেলার নোয়াবাদ গ্রামের আইন উল্লার ছেলে নাছির উদ্দিন (৩৫)।
বনবিভাগ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয় ও শয়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলী, নজরুল ইসলাম ও আবু মিয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের অলীপুরে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠসহ নাসিরকে আটক করে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সেগুন কাঠগুলো সুরমা চা বাগান থেকে চোরাই পথে পাচার করছিল বলে স্বীকার করেছে পাচারকারী নাছির। তার বিরুদ্ধে একাধীক বন মামলা রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com