শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বানিয়াচং শিশু ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাজিদ মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতে ওই শিশুকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বানিয়াচং উপজেলার দৌলতপুর (পশ্চিম নল্লা) গ্রামের জনৈক ব্যক্তির চার বছরের শিশুকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ডুকে ধর্ষণ করে প্রতিবেশী ইসরাইল মিয়ার ছেলে সাজিদ মিয়া (২০)। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাজিদ পালিয়ে যায়। রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসতিয়াক বলেন, ধর্ষণের শিকার শিশুকে রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির রক্তপাত হচ্ছে। শিশুটির মা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যা সাড়ে ৫টায় বাড়ির পাশের একটি জমি থেকে হাঁস আনতে গেছি। আধা ঘন্টা পর হাঁস নিয়ে বাড়ি ফিরে আসি। এসময় বাড়িতে মানুষ জরাও হয়ে থাকতে দেখি। পরে বিষয়টি জানতে পারি।

তিনি বলেন- আমার শিশু কন্যাকে সাজিদ মিয়া ধর্ষণ করেছে। আমি তার বিচার ও শাস্তি চাই। যাতে আর কোনো শিশু ধর্ষণের শিকার না হয়।

এ ব্যাপারে শিশুটির পরিবার তাৎক্ষণিক ৫নং দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম মিয়া ও মহিলা ইউপি সদস্যকে বিষয়টি জানান। তারা শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে বলেন।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন- ঘটনাটি শুনেছি। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com