মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাট সীমান্তে খুনের ঘটনায় ১৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা গ্রেফতার ১

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ভারত সীমান্তের কেদারাকোর্ট এলাকায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের মারধরে ইয়াকুত মিয়া খুনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় হত্যা মামলা হয়েছে। ৭ আগস্ট এ মামলাটি দায়ের করেন নিহতর ছোট ভাই জমরুত মিয়া। মামলা দায়ের পর অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক এর নির্দেশনায় চুনারুঘাট থানার এসআই সম্রাট এর নেতৃত্বে একদল পুলিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় একই এলাকার সুন্দর আলীর ছেলে আব্দুল হাই (৫০) কে গ্রেফতার করেন । উল্লেখ্য গত শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলা গাজিপুর ইউনিয়নের কেদারাকোর্ট এলাকায় জমশেদ আলীর ছেলে দরবেশ আলীর সাথে টাকা পাওনা নিয়ে বিরোধ দেখা দেয় । তখন সময় ইয়াকুত মিয়া আসামপাড়া বাজার থেকে ফেরার পথে দরবেশ আলীর বাড়ির নিকট পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে দরবেশ গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশপাশের, লোকজন ইয়াকুত মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় সে মৃতুর কোলে ঢলে পড়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাট জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com