মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা থেকে অপহরণ অত:পর মুক্তিপণ দাবী অপহৃতকে হবিগঞ্জে উদ্ধার আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে অপহরণ করে নিয়ে আসা আলতাফ হোসেনকে নামের এক ব্যক্তিকে আটক করে মুক্তিপণ দাবী করে অপহরণকারী চক্ররা। প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী চক্রের মুল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করেছে হবিগঞ্জের পুলিশ। (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদরের সিনেমা হল রোডের হোটেল পলাশ আবাসিকে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানিকুল ইসলাম এবং পুলিশের যৌথ অভিযানে অপহরণের স্বীকার আলতাফ হোসেনকে (৪৮)উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত আসামি মনিরুল ইসলাম (২৪) এবং হাবিব (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকাল ১১ টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এডিশনাল এসপি সৈলেন চাকমা সাংবাদিকদের প্রেস ব্রেফিং করে এসব তথ্য দেন।
এডিশনাল এসপি জানান, এক লক্ষ টাকা মুক্তিপণের জন্য ঢাকা মহাখালী, তেজগাঁওের সিভিল এভিয়েশন স্কুল এ্যান্ড কলেজের এ/পি ক্লিনার আলতাফ হোসেনকে গত ৩১ আগস্ট কর্মস্থলে যাওয়ার পথে মনিরুল ইসলাম ও হাবিব নামের দুই যুবক সুকৌশলে অপহরণ করে নিয়ে আসে হবিগঞ্জ। শহরের সিনেমা হল রোড এলাকার পলাশ হোটেল আবাসিক এর ২১ ও ২২ নং কক্ষে আটকে রাখে। পরে আলতাফ হোসেনের মোবাইল থেকে স্ত্রী’র মোবাইলে ফোন দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাঠালে খুন করার হুমকি দেয় অপহরণকারীরা। ভয়ে আলতাফ হোসেনের স্ত্রী বিকাশ একাউন্টের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান এবং এ ব্যাপারে ঢাকা তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান হবিগঞ্জ বলে জানতে পারে। এ বিষয়টি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে জানালে তাহার নির্দেশে হবিগঞ্জের পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ৩ সেপ্টেম্বর আলতাফ হোসেনকে উদ্ধার ও অপহরণকারী মনিরুল ইসলাম ও হাবিব কে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com