মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সড়ক দুর্ঘটনায় আহত হ্নদয়ের পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন ইউএনও

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪১৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন: চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় আহত হিফজুল কোরআন বিভাগের ছাত্র হ্নদয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। হ্নদয় চুনারুঘাট পৌরশহরের চন্দনা গ্রামে অসহায় দিনমুজুর মাসুক মিয়ার ছেলে। ৩০ জুলাই রাত সাড়ে ৮টায় হ্নদয়ের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল নগদ অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হ্নদয়ের পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার পৌঁছে দেয়া হয় এবং আর্থিক চিকিৎসা সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়েছে। আশাকরি অতিশীঘ্রই সহায়তা পেয়ে যাবে। এছাড়া তিনি পরবর্তীতে হ্নদয়ের দুর্ঘটনায় হাড়ানো প্লাস্টিকের পায়ের ব্যবস্থা করবেন।

চিকিৎসাধীন হ্নদয়ের ছবি


উল্লেখ্য : গত ১২ জুলাই সন্ধ্যায় উত্তর বাজার থ্রী হুইলার (নছিমন) ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তার ডান পা ভেঙ্গে যায় । এসময় তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট পরে সিলেট হয়ে ঢাকায় প্রাইভেট প্রাইম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় । সেখানে ভর্তির পর হ্নদয়ের জীবন বাঁচাতে চিকিৎসকরা তার ডান পায়ের উরুত থেকে নিচের অংশ কেটে ফেলেন। হ্নদয় সুচিকিৎসা না পেয়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে। ব্যয়বহুল চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।

এমতাবস্থায়, হ্নদয়ের চিকিৎসার জন্য দেশ বিদেশের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পিতা। তার চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি মোবাইল (হ্নদয়ের পিতা মাসুক মিয়ার) মোবাইল নাম্বার +8801739474848।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com