শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

চুনারুঘাটে ঈদকে সামনে রেখে সক্রিয় প্রতারক চক্র: ইউএনওর সতর্ক থাকার আহবান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৫৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটের পবিত্র ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। ইউএনও পরিচ দিয়ে বিকাশে টাকা চেয়ে প্রতারণার চেষ্টা করেছে তারা । মামলা এবং ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানার ভয় দেখিয়ে বেশকিছু দিন ধরে ০১৩১৫০৩৬০৯৭ এত নাম্বার থেকে বিকাশে টাকা চায় প্রতারক চক্র এনিয়ে জনমনে আতঙ্ক দেখা দেয় । খোজ নিয়ে জানা গেছে জেলাসহ উপজেলার সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নম্বরসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। প্রতারক চক্রটি সক্রিয় হয়ে সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে সাধারণ মানুষদের নানান বিভ্রান্তির চেষ্টা করছে এবং নাম্বার ক্লোন করে অর্থ দাবি করছে এসব প্রতারক চক্র। আজ ২৫ জুলাই জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তির নাম্বারে ফোন দিয়ে অজ্ঞাত যুবক চুনারুঘাটের ইউএনও পরিচয়ে ভয় দেখিয়ে টাকা দাবী করে আসছে । ইউএনও দাবীদার (প্রতারক) ফোনে ব্যবসায়ীদের জানায় মামলা থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে নতুবা মামলা হবে এমন হুমকী দিয়ে অর্থদাবী করে। বিষয়টি ভুক্তভোগীদের সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান কাছে বিস্তারিত খুলে বলেন। স্থানীয় চেয়ারম্যান ওই নম্বরে ফোন দিলে প্রতারক আবারও নিজেকে ইউএনও পরিচয় দিয়ে একই কথা বলেন। প্রতারকের কথা শুনে সন্দেহ হলে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চুনারুঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সত্যজিত রায় দাশকে বিষয়টি খুলে বলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের সাথে এমন প্রতারণা করে আসছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে জানালে তাৎক্ষণিক কৌশল করে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু প্রতারক বিষয়টি বুঝতে পেরে ফোনটি বন্ধ করে দেয় । নাম্বারটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হয়েছে ট্র্যাকিংয়ে নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, কোন সরকারী সেবা পেতে কোনরূপ অবৈধ লেনদেন ও অনৈতিক পন্থা অবলম্ব না করতে সকলকে আহবান জানিয়ে দুর্নীতি মুক্ত সরকারী সেবা প্রদানে তিনি তার দৃঢ় প্রতিজ্ঞার কথা পূর্ণ ব্যক্ত করেন। এছাড়া এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। যে কোনো ধরনের প্রতারণা ঘটলে কিংবা কোন টাকা পয়সা চাইলে কোন ধরনের অর্থনৈতিক লেনদেন না করার জন্য অনুরুধ করেন। পাশাপাশি তাৎক্ষণিক থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরুধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com