বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

বানিয়াচংয়ে বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৩৭ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জেলে ও বন্যাদুর্গতদের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টায় উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের মকার হাওরের জেলেদেরকে লাইফ জ্যাকেট ও ত্রাণ প্রদানের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, কাগাপাশা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। তাই আজ ইছবপুর, কাগাপাশা, সেকান্দরপুর, চমকপুর, মকা, হালিমপুর, গোগরাপুরসহ বিভিন্ন গ্রামের তিন শতাধিক পরিবারের লোকজনকে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, দুধ, তেল, চিড়া ও মুড়ি।
ত্রাণ বিতরনকালে সংক্ষিপ্ত বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘আমি আপনাদের জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ উপহার নিয়ে এসেছি। আপনারা হতাশ হবেন না। ত্রাণ যদি আরও প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের কাছে তা পৌঁছে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কেউ অনাহারে মারা যাবে না। আমরা আপনাদের পাশে সবসময় আছি এবং থাকব।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com