বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুনারুঘাটে দ্বিতীয় ধাপে সরকারি খাস জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

এফ এম খন্দকার মায়াঃ- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ১নং গাজীপুর ইউনিয়নে ভূমি খেকোদের জবরদখল করা সরকারি খাস জমি উদ্ধার করতে দ্বিতীয় ধাপে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
জানা যায় ৭ জুলাই মঙ্গলবার চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা এলাকার মরা খোয়াই নদী দখকমুক্ত করা হয়। এই সময় পৃথক পৃথক দুটি অভিযানে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নদী দখল করে মাছ চাষ করে আসছিল। এদিকে, উপজেলার শানকলা ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ঘেঁষা পানছড়ি এলাকায় ৫৮.৫০ একর সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করেছে। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট ইউএনও সত্যজিত রায় দাশ, এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত প্রমুখ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় ১০০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে। তারই অংশ হিসেবে অভিযান চলছে। সরকারি খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com