সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রবাসীদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪১০ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাটে নিরাপদ অভিবাসন, নারী কর্মীর সক্ষমতা ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, অবৈধ পথে মানবপাচার রোধে জনসচেতনতামূলক এক প্রেস ব্রিফিংএ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, করোনাভাইরাসের কারণে বিদেশ থেকে যে সকল প্রবাসী ভাই-বোন ফেরত আসছেন তাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাদেরকে ব্যবসা করার জন্য সরকার সহজ শর্তে ঋণ দেবে। ২৫জু বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে প্রেসব্রিফিংয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন। এসময় বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা,কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, মধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সাংবাদিক কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন লিটন, নুরুল আমিন, শিক্ষক মো. বদিউজ্জামান, শামছুল হক চৌধুরী, সুজিত দেব, আব্দুর রউফ প্রমুখ। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, যারা দালালের খপ্পরে পড়ে বিদেশ গিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। যেকোনো অভিযোগ নিয়ে আসলে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা তাদের পাশে আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com