রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন সামাজিক দুরত্ব ও মাস্ক না পড়ায় ৩৩ মামলা

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪০৮ বার পঠিত

কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন সামাজিক দুরত্ব ও মাস্ক না পড়ায় ৩৩ জনকে ৬০ হাজার চারশত জড়িমানা

নুর উদ্দিন সুমন।। জেলার চুনারুঘাটে রেড জুন এলাকায় গণপরিবহনে সামাজিক দুরত্ব বজায় না রাখা, মাস্ক না পড়া সাস্থ্যবিধি মেনে না চলা, নির্ধারিত সময় ছাড়া দোকান খোলা রাখার অভিযোগে ৩৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আাদালত। ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনায় চুনারুঘাট পৌর এলাকা, আমতলী বাজার, কাচুয়া বাজার, শাকির মোহাম্মদ বাজার, শ্রীকুটা বাজার, দুর্গাপুর বাজার, শায়েস্তাগঞ্জ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল ও হবিগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান বিভিন্ন অভিযোগে ৩৩জনকে ৬০হাজার চারশত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার অফিসার-ইনচার্জ শেখ নাজমুল হক এর নেতৃত্বে এসআই সম্রাট ও এএসআই আওলাদসহ একদল পুলিশ। এছাড়াও জনসাধারণ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যারিকেডগুলো কার্যকর করণে সার্বিক নেতৃত্বে ছিলেন পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতায় ছিলেন কাউন্সিলরগণ এবং তরুণ স্বেচ্ছাসেবকগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, বিনা প্রয়োজনে কেউ রেড জোন ভুক্ত এলাকায় প্রবেশ করার চেষ্টা করবেন না। সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করেন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে রেড জুন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com