সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীকে গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তা প্রদান

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন ।। জেলার চুনারুঘাটে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত পৌর শহরের আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা, শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের মেধাবী ছাত্রী জবার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়েছেন চুনারুঘাট গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হেলিওস হোল্ডিং কোম্পানির লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আব্দুল মালেক জাপানী। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মুসলিম উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার, প্রমুখ। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কলেজ পড়ুয়া ছাত্রী জবা আক্তারের চিকিৎসা সহায়তা চেয়ে পোস্ট করেন। এর পর থেকে উপজেলার দেশ বিদেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চিকিৎসা সহায়তা করছেন। প্রসঙ্গত, গত চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে ভুগছেন ওই ছাত্রী । জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এডভোকেট মোস্তাক বাহার জানান, কলেজ পড়ুয়া ছাত্রী জবার পরিবার চিকিৎসার জন্য শেষ সম্বল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে। জবার দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়, জবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে হবে । তাই তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে জবার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে ফেইসবুকে সাহায্যের আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com