রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

হবিগঞ্জে ২টি প্রাইভেট কারসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৪৩ বার পঠিত

মোঃ রিয়াজ মিয়া ।। হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ী চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দাপুলিশ। এসময় ২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলো মালেক মিয়া, আশিক মিয়া ও সেলিম মিয়া। উদ্ধারকৃত প্রাইভেটকার ২টি গাজীপুর জেলা থেকে চুরি করে নিয়ে এসেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চি হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ (বিপিএম, পিপিএম) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) বলেন-১৬ জুন চুনারুঘাটে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে ভিত্তিতে সংবাদ পান ৪/৫ গাড়ী চোর চক্রের সদস্য তাদের নিধারিত ক্রেতার কাছে চোরাই গাড়ী বিক্রির জন্য রাজার বাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আটককৃত কাছ থেকে ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চুনারুঘাটের গাজীপুরের রফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আনু মিয়ার সহায়তায় ৩টি প্রাইভেটকার ১টি পিকাভ ভ্যান, মোটর সাইকেলসহ ৫০টি গাড়ী বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com