মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

চুনারুঘাটে ক্যান্সারে আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রীকে ওসির আর্থিক সহায়তা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। জেলার চুনারুঘাটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার এর ফেইসবুক পোস্ট দেখে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রী জবা আক্তার(১৯) কে আর্থিক সহায়তা প্রদান করেছেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। ১৭ জুন বুধবার জবার বাড়িতে গিয়ে ফলমূল ও নগদ অর্থ প্রদান করেন। তার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার। জবা আক্তার শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী ও চুনারুঘাট পৌর শহরের আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা। এ সময় ওসি শেখ নাজমুল হক মেধাবী ছাত্রী ক্যান্সার আক্রান্ত জবার চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বস্ত করেন। প্রসঙ্গত, গত চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে ভুগছেন ওই ছাত্রী । জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এডভোকেট মোস্তাক বাহার জানান, কলেজ পড়ুয়া ছাত্রী জবার পরিবার চিকিৎসার জন্য শেষ সম্বল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে। জবার দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে জবার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে ফেইসবুকে সাহায্যের আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com