সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকার আহবান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে এবং প্রয়োজন ব্যতিরেকে জনগণের চলাচল কঠোরভাবে সীমিতকরণ এ লক্ষ্যে চুনারুঘাট উপজেলা প্রশাসন সোমবার অভিযান অভিযান পরিচালনা করেছে।

চুনারুঘাট উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৬৫ জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় এ উপজেলাকে ইতোমধ্যে ইয়োলো জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৫ জুন ২০২০ তারিখ থেকে আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। কেবলমাত্র জরুরী রোগী পরিবহনকারী গাড়ি, কৃষিজ পণ্য পরিবহনকারী গাড়ি, জরুরী সেবা প্রদানকারী সংস্থার গাড়ি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। এ সময়সীমার মধ্যে শুধুমাত্র কাঁচা বাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে। ফার্মেসী সমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

জরুরী প্রয়োজন ব্যতিরেকে জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য, মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করায় সোমবার চুনারুঘাট পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এসময় উপস্হিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল। সর্বমোট ২ টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সিএনজি, অটোরিকশা, রিকশা সহ সকল ধরনের যানবাহন সমূহের পৌর এলাকায় স্থাপিত ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ নিষিদ্ধ।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসায়ীকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। মাস্ক ব্যতীত কেউ ঘর থেকে বের হবেন না। সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com