বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাট ইয়োলো জোন ঘোষণা ১৫ দিনের জন্য লকডাউন

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৪২ বার পঠিত

 জেলার চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি দিন দিন আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ও এ পর্যন্ত ৬৩ জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় উপজেলাকে ইয়োলো জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৩ জন চুনারুঘাট পৌর এলাকার, ১০ জন দেওরগাছ ইউনিয়নের, ৭ জন মিরাশী ইউনিয়নের, ৫ জন চুনারুঘাট সদর ইউনিয়নের।বর্ণিত এলাকাসমূহে অত্যন্ত জরুরী প্রয়োজন ব্যাতিরেকে জনগণের সকল ধরনের চলাফেরা সীমিত ঘোষণা করা হয়। ১৫ জুন ২০২০ তারিখ থেকে আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত বর্ণিত এলাকাসমূহে জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেবলমাত্র জরুরী রোগী পরিবহনকারী গাড়ি, কৃষিজ পণ্য পরিবহনকারী গাড়ি, জরুরী সেবা প্রদানকারী সংস্থার গাড়ি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। এ সময়সীমার মধ্যে শুধুমাত্র কাঁচা বাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ১০. টা থেকে বিকাল ৪. টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে। ফার্মেসী সমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

সিএনজি, অটোরিকশা, রিকশা সহ সকল ধরনের যানবাহন সমূহের পৌর এলাকায় স্থাপিত ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসায়ীকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করে। মাস্ক ব্যতীত কেউ ঘর থেকে বের না হতে সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সত্যজিত রায় দাশ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com