বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চুনারুঘাটে বিদ্যুৎ পাওয়ার পূর্বেই অসংখ্য খুঁটি উপরে পরেছে মাটিতে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৪১ বার পঠিত

এফ এম খন্দকার মায়াঃ জেলার চুনারুঘাট উপজেলায় ৪নং পাইকপাড়া ইউনিয়নে দুই শতাধিক পরিবারের বিদ্যুৎ পাওয়ার স্বপ্ন আবারও বেস্তে গেলো।হতাশা আর নিরাশায় আবারও পাইকপাড়া নোয়াবাদ গ্রাম,গাংপাড় গ্রাম,বনগাঁও গ্রাম ও বড় দুলিয়া গ্রামের পরিবার গুলো। পাইকপাড়া ইউনিয়নের আলহাজ্ব মোজাফ্ফর উ‌দ্দিন উচ্চ বিদ‌্যালয় এর শিক্ষক শেখ সোহাগ আহমেদের মাধ্যমে জানা যায় দীর্ঘদি পাইকপাড়া নোয়াবাদ গ্রাম,গাংপাড় গ্রাম,বনগাঁও গ্রাম ও বড় দুলিয়া গ্রামের পরিবার গুলোর ছুুঁটাছুঁটির পরে বছর দুয়েক আগে এই এলাকায় বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপিত হয়।এর পর আবারও থেমে যায় বছর তিন।বর্তমান সরকারের বিদ্যুৎ শতবাগ বাস্তবায়নের বদৌলতে পুনরায় গ্রামবাসী ও স্থানীয় প্রতিনিধিদের ছুটাছুটি শেষে আবার টানা হয় বিদ্যুৎ এর তার।আশা আর প্রত্যাশায় গ্রামবাসীরা যখন স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখনই আবার ঘটে নিরাশার ঘটনা। গত বৃহস্পতিবার ০২/০৫/২০ইং তারিখে হালকা ঝর বাতাসে ধানি জমির উপড়ে পরে গেছে সবগুলো খুটি।
এমতাবস্থায় গ্রামবাসীর মনে নেমে আসে হতাশা । নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানান যে পল্লি বিদ্যুৎ কতৃপক্ষের দায়ছাড়া এ সঠিক কাজের তদারকির কারনেই এমন ভাবে সবগুলো খুটি উপড়ে পরেছে। তারা জানান,বিদ্যুৎ লাইনটি স্বয়ংক্রিয় হলে আজ হয়তো ঘটে যেতে পারতো ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর মত মর্মান্তিক ঘটনা।হয়তো সৃষ্টিকর্তাই বাঁচিয়েছেন। গ্রামবাসীর দাবি খু্ব দ্রুত সময়ের মধ্যে যেন লাইটি পুনঃসংস্কার ও সকলের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করার ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com