মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বা‌নিয়াচং‌য়ে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে টানা জাল, ভরাট হচ্ছে খাল-বিল ব্যবস্থা ‌নেওয়ার দাবী স‌চেতন মহ‌লের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪৭২ বার পঠিত
দি‌লে‌ায়ার হোসাইন, বানিয়াচং প্র‌তি‌নি‌ধি : হাওরাঞ্চল এলাকা নামে খ্যাত বানিয়াচংয়ে এক সময় প্রচুর পরিমাণে খাল,বিল-ঝিল, পুকুর, জলাশয় ছিল। সেগুলোতে মাছও পড়ত প্রচুর। তরকারির সমস্যা হলে মান্দাতা আমলের যে কোন একটি উপকরণ দিয়ে  মাছ আহরণ করে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। কালের বিবর্তনে সেই পরিবেশ আর নেই। তথ্য প্রযুক্তির আমলে রাস্তা-ঘাট নির্মাণ, বাড়ি-ঘর তৈরির নামে সেই সব জায়গা গুলো ভরাট হয়ে যাচ্ছে। এখন আর সচরাচর দেখা মিলে না বর্ষি, টানা জাল, ছিটকি জাল, উড়ানি জাল, ফেলুন, দরা টান প্রভৃতির। পুকুর গুলোতেও আর হাওড়ের মিঠা পানির মাছ নেই। সেই গুলোতে হাইব্রিড মাছ চাষ করা হচ্ছে। ফলে মাছের বাজার অত্যন্ত চড়া। বলতে গেলে সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। এ ব্যাপারে জাতুকর্ণ পাড়ার বাসিন্দা নছিবুর রহমান জানান, মারা মাছের যে স্বাদ, সেই স্বাদটুকু বাজারের মাছে পাওয়া যায় না। তা ছাড়া খাল,বিল-ঝিল থেকে দেশীয় বিভিন্ন উপকরণ ব্যবহার করে যে মাছ আহরণ করা হতো সেটা এখন আর হচ্ছে না। ফলে এর ব্যয়ভার মেটাতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। আর দেশীয় মাছে যে আমিষ থাকে সেটা থেকেও বঞ্চিত হচ্ছি আমরা। সত্যিই সেইগুলো বড় মিস করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com