শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বানিয়াচঙ্গে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, লম্পট গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪১৩ বার পঠিত

দি‌লোয়ার হোসাইন : বানিয়াচঙ্গে স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরর ২ঘন্টার মধ্যে ওসির তৎপরতায় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৪ মে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের জনৈক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সজলু মিয়ার ছেলে সহিবুর। সহিবুর তারাসই গ্রামে নানার বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি আপোষের জন্য আসামী সহিবুর এর অভিভাবকগণ শরণাপন্ন হয় স্থানীয় মাতব্বরদের কাছে। মাতব্বরদের মধ্যস্থতায় ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করা হয়। টাকাগুলো ওই কিশোরীর পরিবারকে না দিয়ে স্থানীয় ক’জন মাতব্বর নিজেদের পকেটস্থ করে ফেলেন। অবশেষে নিরুপায় হয়ে কিশোরীর মা বাদী হয়ে বানিয়াচং থানায় গত ২৭ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সহিবুর রহমানকে আসামীকে করে মামলা দায়ের করেন। (মামলা নং ২১,তারিখ-২৭.৫.২০) এদিকে মামলা দায়ের এর পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর নির্দেশে ২ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সহিবুরকে ২৮ মে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি স্পর্শকাতর বিধায় আমরা ঘটনাটি জানার পরপরই এ বিষয়ে মামলা নেই এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সব কিছু খতিয়ে দেখতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিমুল রায়কে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com