সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে করোনা জয় করে বাড়ি ফিরলেন ওসিসহ ১১ জন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন॥ জেলার চুনারুঘাটে করোনা জয় করে বাড়ি ফিরেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাজমুল হকসহ ৪ পুলিশ ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দোলন দেব, পরিসংখ্যানবীদ নজরুল ইসলাম, নার্স মাসুমাসহ ১১ জন । করোনা ভাইরাসের আক্রান্ত ২০ জনের মধ্যে ১১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে (১৮ মে) আড়ম্বরপূর্ণ ভাবে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্রপ্রাপ্ত সকল করোনা বিজয়ীকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসে আক্রান্ত অফিসার-ইনচার্জসহ মোট ১১ জনের পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় তাদের হাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ছাড়পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। ছাড়পত্র প্রাপ্ত সকল করোনা বিজয়ীকে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ শুভেচ্ছা উপহার ও করতালির মাধ্যমে বরণ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ফলের ঝুড়ি উপহার দেয়া হয়। । এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, আর এম ও ডাঃ ফাতেমা হক সহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে চুনারুঘাট থানায় জেলা পুলিশের পক্ষ থেকে চুনারুঘাট থানার ওসিসহ সুস্থদেরকে ফুল দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর তদন্ত চম্পক দামসহ পুলিশ সদস্যরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাজমুল হক বলেন, আইসোলেশনে থাকাকালীন সময়ে ডাক্তারের পরামর্শমতে সব সময় গরম পানির ভাপ নিয়েছি, আদা লেবু, লং, মেথির গরম পানি পান করেছি। পাশাপাশি প্রচুর পরিমানে ভিটামিন ডি ও ভিটামিন সি জাতীয় খাবার খেয়েছি। যাতে শরীবে এন্টিবডি তৈরী হয়। আর সব সময় আল্লাহকে ডেকেছি। ডাক্তার দুলন দেব বলেন, সব সময় লেবুর চা, আদার রসসহ গরম পানি খেয়েছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন বলেন, পরামর্শমত চিকিৎসা নিলে অবশ্যই করোনা ভাল হয়। আজ যারা সুস্থ্য হয়েছেন তারা সবাই ডাক্তারের পরামর্শ মতো বেশি বেশি গরম পানির ভাপ নিয়েছেন, গরম পানি পান করেছেন, আদা ও লেবুর চা পান করেছেন। পাশাপাশি তারা শরীরের এন্টিবডি তৈরী হয় এমন খাবার খেয়েছেন। তাই তারা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com