সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

মুহাম্মদ সাঃ এর কটুক্তিকারী ইসকন সদস্য নারায়ণ দেব পিন্টু অবশেষে গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৯১ বার পঠিত
ইসকন সদস্য 'নারায়ণ দেবনাথ পিন্টু'

নিজস্ব প্রতিনিধি।। জেলার চুনারুঘাটে ইসকন নেতা নারায়ণ দেবনাথ পিন্টু কর্তৃক হযরত মোহাম্মদ (স:)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ ও কটুক্তি করার অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত-রাতে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাল্লা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন। জানা যায়, গত ৪ মে, সোমবার তারাবী নামাজের পর নারায়ণ দেবনাথ পিন্টু মহানবী (স:) কে নিয়ে ফেইসবুকে ব্যাঙ্গচিত্র ও কটুক্তি প্রকাশ করে। তাৎক্ষনিক ভাবে রানীগাঁও বাজারে প্রতিবাদ সভা করে স্থানীয় মুসলিম জনতা। পরে (৬ মে) বুধবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় মধ্য বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় । খবর পেয়ে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর আন্দোলনরত কয়েকজন নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্হা নেয়া হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। পরে দ্রুত সময়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বেসামরিক বিমান ও পর্যটন প্রতি মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির সাথে পরামর্শে করে চুনারুঘাট থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। নির্দেশ পেয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম দ্রুত সময়ের মাঝে প্রিয় নবী রাসুল সাঃ কে অবমাননাকারী নারায়ন দেবনাথ পিন্টু কে গ্রেপ্তার করতে সক্ষম হন। এঘটনায় তাওহীদ জনতার পক্ষে মাওঃ কামাল উদ্দিন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন। মাওঃ নিয়াজুর রহমান নিজাম বলেন, যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো মিছিল, সমাবেশ না করা আহবান করা হয়েছে পাশাপাশি তাকে দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি । আটক নারায়ণ দেবনাথ পিন্টু উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁছগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহনের পুত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com