সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক ও তার পিতার উপর বর্বরোচিত হামলা!

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।।  জেলার চুনারুঘাটে দৈনিক খবরপত্র ও প্রথমসেবা ডটকমের চুনারুঘাট প্রতিনিধি মোজাম্মেল হক(২৪)ও তার পিতা মোঃ তুরাব হোসেন (৪৮)কে পুর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকাল অনুমান সাড়ে ৫ টায় চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে। আহত সাংবাদিক মোজাম্মেল জানান, তার পিতা তাদের জমিতে কাজ করতে গিয়ে তাদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল করিমের নেতৃত্বে সুলাইমান,দুলন মিয়া, সুজন ,মিজান মিয়াসহ ১০/১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রনিয়ে বর্বরোচিত হামলা করে। এসময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে ও পরে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাহুবল হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানান, সাংবাদিক মোজাম্মেল হকের মাতায় একাধিক রামদার কুপ এবং সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার পিতার অবস্থা খুবই গুরুতর মাতায় হাতে ও হাটুতে অসংখ্য কুপ রয়েছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে ওসমানীতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

খবর পেয়ে বাহুবল হাসপাতালে ছুটে যান, বাহুবল উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও সংবাদ পত্রিকার সম্পাদক সুহেল আহমদ কুটি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি নুর ইসলাম নুর,চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, যুবলীগ নেতা আব্দুল কাদির প্রমুখ। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও বাদিকরা। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এসআই রাজন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন, তিনি বলেন আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com