রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

মাধবপুরে ফেসবুক পোস্ট দেখে খাদ্যসামগ্রী দিলেন প্রেসক্লাবের সভাপতি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৯৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমফেইসবুক পোস্টদেখে আদিবাসী দূরবারী মুন্ডা বাড়ি এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।

উপজেলার হরিনখোনা গ্রামের নৃগোষ্টীর এক মাত্র পরিবারটির করোনার প্রভাবে নিদারুণ কষ্টে দিন কাটছিল। গ্রামের হাজারো পরিবারের মাঝে প্রায় একঘরে জীবনযাপন করে আসছে পরিবারটি। ৫ সদস্যের পরিবারের একমাত্র রোজগারি নাতি কাট মিস্ত্রির কাজ করে, কিন্তু করোনার প্রভাবে বেকার। এব্যাপারে সাংবাদিক হামিদুর রহমান ফেইসবুকে একটি স্টেটাস দিলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে সহকারী কমিশনার ভুমি আয়েশা আক্তার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী ত্রানের প্যকেট তার বাড়ি পৌছে দেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ দূরবারী মুন্ডার দুরাবস্হার খবর পেয়ে সাংবাদিক হামিদুর রহমানকে সাথে নিয়ে দূরবারী মুন্ডার হাতে চাউল, ডাল, তেল, আলু, মরিচ, হলুদ, ধনিয়া, পেয়াজ, চিনি ও চাপাতা দিয়ে আসেন।

মাধবপুর থানা প্রেসক্লাবের সভাপতি, মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের সবাইকে নিজেদের সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে মানবিক কারনে দাড়ানো দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com