বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

সাটিয়াজুরী আওয়ামীলীগ নেতার হামলায় কলেজ ছাত্রীসহ একই পরিবারের ৩ জন আহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে জেলার চুনারুঘাটে একই পরিবারের তিনজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে এক আওয়ামীলীগ নেতা। সে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের রতি বল্লবপুর গ্রামের মৃত আতাব উল্লার ছেলে। মাঈনুল্লা সদ্য গঠিত ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আজ রবিবার (১৯ এপ্রিল ) দুপুরে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের গ্রামে রতি বল্লবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা জানায়, উপজেলার রতিবল্লব পুর গ্রামের নিরীহ মো: ছুরত আলীর পরিবারের সঙ্গে মাঈনুল্লা ও ইদ্রিছ উল্লার পরিবারের জমিজমা নিয়ে মামলা মোকাদ্দমা ও দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার দুপুরে ছুরত উল্লার স্ত্রী আনোয়ারা সাথে মামলা তুলে নেয়া নিয়ে মাঈনুল্লার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাঈনুল্লা ও তার ছেলে সজল ও উদ্রিছ মিয়ার ছেলে শিপন, রাজনসহ ৭/৮ জনের বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে ছুরত উল্লার স্ত্রী আনোয়ারা(৬০) তার কলেজ পড়ুয়া ছাত্রী পিংকী আক্তার(২৩) ও ছেলে কলেজ পড়ুয়া হিরণ মিয়াকে কে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ দিকে গুরুতর আহত আনোয়রা বেগম জানান, মঈনুল্লার ভাই ইদ্রিছ উল্লার সাথে জমিজমা নিয়ে হবিগঞ্জ কোর্টে মামলা রয়েছে। আনোয়রা বেগমের মারামারির ঘটনায় বিজ্ঞ আদালত ইদ্রিছ মিয়া গংদের নামে পলাতক থাকায় ওয়ারেন্ট ইসু করেন। এর পর থেকে তারা ব্যপরোয়া হয়ে উঠেছে। ঘটনার পুর্বে মঈনুল্লা মামলা তুলে নিতে হুমকী দেন আনোয়রাকে, মামলা তুলে না নেয়ার জের ধরেই মঈনুল্লার নেতৃতে একদল লোকজন তার ছেলে, মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক বনজ কুমার হালদার জানান পিংকীর মাতায় কুপ রয়েছে ও তার মা আনোয়রার হাত ভাঙ্গা, তার হিরনের শরীরে জখম। তাদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। কলেজ ছাত্রী পিংকী জানান , এর আগেও কয়েকবার নির্যাতন করেছে মঈনুল্লা বাহিনী। তার পিতা একজন দিনমুজুর অসহায়। মঈনুল্লা এলাকার প্রভাবশালী, সে সরকার দলের এক প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে কেহ কথাবলার সাহস পায়না । তাদের বিরুদ্ধে পুর্বে নির্যাতনের মামালা রয়েছে। উক্ত মামলা তুলে নিতে হত্যার হুমকী দিয়ে আসছে মঈনুল্লাসহ তার লোকজন। তাদের অত্যাচারে অতিষ্ট তাদের পরিবার । তাদের অত্যাচার থেকে বাঁচতে কলেজ ছাত্রী পিংকী ও তার পরিবার প্রশাসনের সহযোগীতা কামনা করছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে। এবিষয়ে মঈনুল্লার বক্তব্য নেয়া সম্ভব হয়নি তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com