বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

মাধবপুরে সুবিধাবঞ্চিদের মাঝে সমাজসেবক মানিকের খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪১৫ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেন মাধবপুর পৌরসভার সমাজসেবক হাবিবুর রহমান মানিক।
করোনাভাইরাস দুর্যোগে মাধবপুর মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।

মঙ্গলবার ৩১ মার্চ সকালে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে সমাজসেবক হাবিবুর রহমান মানিক নিজে উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারে চাল,ডাল,তৈল,পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও তিনি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই প্রতিটি দোকানের সামনে গিয়ে বিভিন্ন মানুষকে ঘরে থাকতে আহ্বান করেন।
এসময় হাবিবুর রহমান মানিক ঘরে থাকা সবাইকে সচেতন থাকার আহবান জানান।সেই সাথে তাদের করোনাভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ দেন,
তিনি সবাইকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
তিনি আরো জানান, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। প্রতিদিনই তিনি পর্যায়ক্রমে মাধবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এর আগে সকালে তিনি মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেন।

এসময় খাদ্যসামগ্রী দেয়ার সংঙ্গে ছিলেন, হাজী ফিরোজ মিয়া, মশিউর রহমান মুর্শেদ,এমদাদুল হক সুজন,আল জুমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com