শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মাধবপুরে মদ খেয়ে মাতলামি করায় এক মাতালকে ৩ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : জেলার মাধবপুরে প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি করার অপরাধে এক মাতালকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত দণ্ডপ্রাপ্ত মাতাল বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে শাহ আলম (৩০)। সোমবার (১৬ মার্চ) দুপুরে এ সাজা প্রদান করা হয়। জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করার সংবাদ পেয়ে মাধবপুর থানার এ,এস,আই বিল্লাল হোসেনের নেতেৃত্বে একদল পুলিশ স্থানীয়দের সহযোগীতায় আটক করেন। পরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারানের কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করে এ,এস,আই বিল্লাল হোসেন জানান, আটক শাহ আলমকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com