বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট রাণীগাঁওয়ের যুগীর আসন টিলা থেকে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬৬ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ও চাটপাড়া গ্রামের মধ্যবর্তী স্থান যুগীর আসন নামক টিলা থেকে এক অজ্ঞাত যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দিন,পিবিআই ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম,থানা অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক,তদন্ত ওসি চম্পক দাম ও এসআই সামিউল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি শেখ নাজমুল হক বলেন,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা।রিপোর্ট পাওয়ার পরেই সঠিক সঠিক কারণ বলা যাবে।

ওসি চম্পকদাম বলেন ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কেচি উদ্ধার করা হয়েছে।মহিলার গলার কিছু অংশ কাটা রয়েছে।হলুদ সেলোয়ার-কামিজ পরিহিত নিহত যুবতীর বয়স অনুমান ২০-২২ বছর হবে বলে ধারণা করা হয়েছে।নিহত যুবতীর লাশ দেখতে আসা স্থানীয় লোকজন আঘাতের চিহ্ন দেখে তাঁরা মনে করেছেন ধর্ষনের পর তাকে হত্যা করে ফেলে রেখে চলে গেছে হত্যাকারীরা।নিহত মহিলার পরিচয় জানা যায়নি।এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com