সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটে চাচার হাতে ভাতিজি ধর্ষণের অভিযোগ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৫৭৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামে চাচার হাতে ভাতিজি ধর্ষনের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার বাসুল্লা গ্রামের মৃত গাবরু মিয়ার ছেলে আব্দুল হান্নান ১৯ জানুয়ারী তার আপন মামাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। মামাতো ভাই বাড়িতে না থাকার সুযোগে রাতে হান্নান চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। এ চা পান করেন তার মামাতো ভাইয়ের স্ত্রী ও কন্যা একডালা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী। তারা অজ্ঞান হয়ে যায়। এ সুযোগে হান্নান তার ভাতিজিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে স্কুল ছাত্রী ও তার মা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়। ধর্ষক হান্নান ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতার সম্পর্কে আপন মামাতো ভাই হওয়ায় বিষয়টি কাউকে না জানিয়ে পারিবারিক ভাবে শেষ করার চেষ্ঠা করে। কিন্তু বিষয়টির সমাধান না হওয়ায় শনিবার সন্ধায় ধর্ষিতা নিজে বাদী হয়ে হান্নান মিয়াকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন জানান, স্থানীয় ইউপি সদস্য ছালেক মিয়া তাকে বিষয়টি দুদিন আগে জানিয়েছিল। তিনি ধর্ষনের মতো ন্যাক্কারজনক ধটনার কারণে তাকে দ্রুত পুলিশের শরনাপন্ন হতে বলে দিয়েছিলেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, এ বিষয়ে ধর্ষিতা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামী পাকড়াওকরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com