শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

ধর্মীয় অনুশাসন মেনে চললেই পরিবারে সুখ-শান্তি আসবে- পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৪৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস, নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ, বিপিএম, পিপিএম বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললেই প্রত্যেক পরিবারে সুখ-শান্তি আসবে। জেলার প্রতিটি উপজেলায় এখন দাঙ্গা-হাঙ্গামা হ্রাস পেয়েছে বলেই থানায় মামলার প্রবণতা কমেছে। তবে নারী নির্যাতন পর্যাপ্ত পরিমাণে কমেনি।পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে বউ-শাশুড়ি একে ওপরের সাথে আন্তরিকতা বজায় রেখে চলতে হবে। অল্পবয়সে মেয়েদেরকে বিবাহ দিলে পরিপক্ষ সন্তান জন্ম নেয় না। তাই সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করতে হবে। তিনি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের কাছে স্মার্টফোন তুলে না দিতে অনুরোধ করেন। খেয়াল রাখতে হবে আপনার সন্তানরা যেন কোন ভাবেই সিগারেট সেবন না করে। কারণ একটি সিগারেট সকল মাদকের মা-বাবা।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ, এনজিও আশা হবিগঞ্জ ও বাহুবল সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এসআই এ এইচ এম মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী। বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, আশা সমিতির ম্যানেজার কামাল হোসেন খাঁন, ইউপি সদস্য এলাইছ মিয়া, শিল্পী রাণী দেব, সহকারি শিক্ষক রেখা রাণী মালাকা। স্বাগত বক্তব্য রাখেন আশা সমিতি হবিগঞ্জের ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন রেখা রাণী মালাকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com