বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

নবীগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে নগদ ৩ হাজার ১শ’ ৫০ টাকা, ৭৫ পিছ ইয়াবা, গাঁজাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাত ৮টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের জোছনা বেগমের বাড়িতে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দরবেশপুর গ্রামের শাহ মোঃ মোবাশ্বির আলীর পুত্র শাহ মোঃ শাহিন আলী (৪২), একই উপজেলার বারকাপন গ্রামের হাসাদ মিয়ার পুত্র মোঃ বায়জিদ মিয়া(২১), দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের বজলু মিয়ার পুত্র হাফিজুর রহমান(২২), ছোট ভাকৈড় ইউনিয়নের আব্দুল রবের পুত্র মাসুম আহমেদ(২০) ও বাউরকাপন গ্রামের হাছাদ মিয়ার স্ত্রী মাদক সম্রাজ্ঞী জোৎস্না বেগম(৪২)।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com