সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬০১ বার পঠিত
  • শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বর্ণিল আয়োজনে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সমপন্ন হয়েছে।

    অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ১৯৮৬ সাল থেকে ২০১৯ ইং সালের ৩৪ টি ব্যাচের ৩৯০ জন ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ।এ উপলক্ষে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় স্কুল মাঠ থেকে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দরা একটি বর্নাঢ্য র‍্যালী বের করেন।র‍্যালিটি রাণীগাঁও বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয় ।

    বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার

    সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে আলোচনা সভা।পরে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।উক্ত আলোচনা সভা চলাকালীন সময়ের মধ্য দিয়েই অতিথিবৃন্দ,প্রবীণ শিক্ষকবৃন্দসহ গুণীজনদের বিভিন্ন ক্রেস্ট প্রদান করা হয়।আব্দুল মালেক সুফীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক এনামুর রহমান এনাম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরী,পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক,অত্র স্কুল ও কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান আবিদ,সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আজগর আলী দুদু মিয়া,অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট তাজুল ইসলাম,সদস্য সচিব চৌধুরী মামুন ইউসুফ রেজা,যুগ্ম সচিব বদিউজ্জামান সুমন,মোশাহিদুল ইসলাম,নাসির আহমেদ চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন চৌধুরী আনোয়ার সাদাত রেজা,এডভোকেট শফিউল আলম আজাদী,চুনারুঘাটের স্বনামধন্য করাঙ্গী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মামুনুর রশীদ ভূইয়া,মিজানুর রহমান,মোঃ মহসিন,সাংবাদিক ফারুক মাহমুদ প্রমূখ।সভা শেষে প্রত্যেক ব্যাচকে শুভেচ্ছা স্মারক ও ম্যাগাজিন বই প্রদান করা হয়।

    উল্লেখ্য,১৯৮১ খ্রিস্টাব্দে আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরী নিজ ভূমির উপর নিজ নামে স্কুল প্রতিষ্ঠিত করেন।

  • নিউজটি শেয়ার করুন

    এ জাতীয় আরো খবর..

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    © All rights reserved © 2019 Prothomsheba
    Theme Developed BY ThemesBazar.Com