বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি, প্রেমিক সৈকত কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার পঠিত

অনলাইন ডেস্কঃ মৃত্যুর আগে স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা (২১) ধর্ষণের শিকার হয়েছিলেন বলে ধারণা করেছিল পুলিশ। বিভিন্ন সময় ঊর্ধ্বতনদের কথায়ও সেই তথ্যের আভাস পাওয়া যায়। তবে লাশ উদ্ধারের নয়দিন পর অর্থাৎ গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল হাসপাতাল (ঢামেক) ফরেনসিক বিভাগ থেকে জানানো হয়, এই পুলিশকন্যার মরদেহে ধর্ষণের কোনো আলামত মেলেনি।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘রুম্পার মরদেহ ময়নাতদন্তে আমরা তিনটি টেস্ট করেছি। এর মধ্যে বায়োলজিক্যাল টেস্টের রিপোর্ট হাতে এসেছে। এতে দেখা যায়, ওর শরীরে ধর্ষণের কোনো আলামত নেই। আগামীকাল (আজ রবিবার) বাকি দুটির রিপোর্ট পাওয়া গেলে সবগুলো মিলিয়ে একটা প্রতিবেদন তৈরি করে পুলিশের কাছে জমা দেওয়া হবে।’

এ দিকে রুম্পার মৃত্যুর ঘটনায় তার প্রেমিক সৈকতকে চারদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আকতারুজ্জামান ইলিয়াস। অপরদিকে আসামিপক্ষে আব্দুল হামিদ ভূঁইয়া জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থেকে সৈকতকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এর পর তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় রিমান্ডে।

সৈকতের আইনজীবী আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সৈকতের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আমরা তার জামিন আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ৮ ডিসেম্বর সৈকতকে চার?দিনের রিমান্ডে পাঠান আদালত।’

গত ৪ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাসার নিচে অচেনা হিসেবে রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মরদেহ ময়নাতদন্ত শেষে ড. সোহেল মাহমুদ জানান, রুম্পার হাত-পা, কোমরসহ শরীরের কয়েক জায়গায় ভাঙা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আর ভবন থেকে পড়ে মারা যাওয়ার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা জানতে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।’
সুত্রঃ আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com